বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার

ভোরবেলা কৈটোলা থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক করা হয় মাদকসেবী আবদুল কাদের (পিতা: জাহেদুল ইসলাম, বাটিয়াখড়া) যাকে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ ও এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেড়া পাবনা :
পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার, বিভিন্ন  মেয়াদে সাজা ও অর্থদন্ড করেছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) মাদক নির্মুলের উদ্দেশ্যে কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। সহায়তাকারী ফোর্স হিসেবে বেড়া মডেল থানার একটি চৌকষ টিম অভিযানে উপস্থিত ছিলো। ভোরবেলা কৈটোলা থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক করা হয় মাদকসেবী আবদুল কাদের (পিতা: জাহেদুল ইসলাম, বাটিয়াখড়া) যাকে মাদক সেবন করে অসংলগ্ন আচরণ ও এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ভ্যানচালক শামীম হোসেন (পিতা: আবুল বাশার, নতুন ভারেংগা, বেড়া, পাবনা) এর বিরুদ্ধে ভ্যানের সাহায্যে মাদক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কৈটোলার অভিযানে পুলিশের পক্ষে প্রসিকিউশন দেন এসআই আলী আজম।
এরপর দূপুর বারোটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত অভিযানে আটক করা হয় বেড়ার কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ স্বপন সরদারকে, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছেন। মৈত্রবাঁধায় তার বাড়ির পাশের বাঁশ বাগানে চাটাইয়ের উপর মাদকসেবনরত অবস্থায় তাকে পাওয়া গেলে বাঁশঝাড়ের ভিতর ঝোপঝাড় থেকে তল্লাশী করে তিনটি ওয়েট মেশিন, গাঁজা বিক্রির উদ্দেশ্যে স্তূপ করে রাখা ছোট প্যাকেট পলিথিন, মাদক সেবনে ব্যবহৃত মোমবাতি, সেবনের উদ্দেশ্যে রাখা অল্প পরিমাণ গাঁজা, সিগারেট, লাইটারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয় এবং জব্দ করা হয়। জব্দকৃত মালামাল মৈত্রবাঁধা অভিযানে প্রসিকিউশন দাখিলকারী এসআই নাসির উদ্দিনের জিম্মায় রাখা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি নিজেই স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে এক বছর শেষে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com