শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা জেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বার বিশ^াস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ইঞ্জিনিয়ার মো: আব্দুল জব্বার বিশ^াস, গত ৫ জুন ২০২৬ শুক্রবার দুপুর ১টার সময় শ্যামলী ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে মারা যান। ইঞ্জিনিয়ার মো: আব্দুল জব্বার বিশ^াস যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে সরকারি চাকুরী হতে অবসর নিয়েছিলেন। তিনি ঢাকা ও চরদুলাইসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজ এবং মসজিদ-মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ঢাকাস্থ পাবনা সমিতির আজীবন সদস্য ছিলেন। এছাড়াও ঢাকার শেরে বাংলা নগরস্থ বৃহত্তর উত্তরবঙ্গ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং এই সংগঠনে দীর্ঘ ৩০ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের বিখ্যাত বিশ্বাস বংশের সন্তান। তার পিতার নাম হাজি নূরউদ্দিন বিশ্বাস। তিনি দুলাই উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। তিনি এই বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। চরদুলাই কেন্দ্রীয় ঈদগাহমাঠে জানাযা শেষে চরদুলাই কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com