বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে

রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বাবা-ছেলের ওপর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত রিপন ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) দুপুরে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মামুন ও তাঁর বাবা শামসুদ্দিন লাঠিসোঁটা নিয়ে সাদেকুল ইসলাম ও তাঁর ছেলে রিপন ইসলামের ওপর হামলা চালান। এতে তারা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আবারও হামলার শিকার হন সাদেকুল ও রিপন।
অভিযোগ অনুযায়ী, মামুন ও তাঁর সহযোগীরা তাদের পথরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। হামলার একপর্যায়ে গুরুতর আহত রিপনকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি নালায় ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।
স্থানীয়রা সাদেকুল ইসলামকে উদ্ধার করলেও প্রথমে রিপনের সন্ধান পাননি। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাঁকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় ওই নালা থেকে উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত মামুনের বাড়ি ঘেরাও করেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।
এ ব্যপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com