সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

Reading Time: < 1 minute

শেখ ইমন, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। রবিবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রাশেদ আল মামুনের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয় । ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে ৪০ লিটারের ১০ টি ও ১০ লিটারের ১০ টি সিলিন্ডার এমপি আব্দুল হাইয়ের নিকট প্রদান করা হয়। তার পক্ষে এ সব সরঞ্জাম তুলে দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ্বাস, যুগ্ন আহবায়ক সরোয়ার জাহান বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা, , উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শামিমার রশিদ জোয়ার্দার, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আবুজর গিফারী গাফ্ফার, মানবাধিকার কর্মি জুলফিকার শাহিন টিটু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন এমপি আব্দুল হাই। ডাঃ রাশেদ আল মামুন বলেন,করোনার এই মহামারীর সময় সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে জীবন বাঁচবে অনেক মুমূর্ষ রোগীর তাই সমাজের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিত্তবানদের প্রতি কঠিন সময়ে শৈলকুপার মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়ানোর উদাত্ত আহŸান জানান । শামীম হোসেন মোল্লার তত্বাবধানে আইইবি -ম্যাক্স গ্রুপের সহায়তায় করোনাকালীন সময়ে এই অক্সিজেন সিলিন্ডারগুলো যতবার প্রযয়োজন হবে বিনা খরচে রিফিল করে পুনরায় সরবরাহ করা হবে এবং প্রয়োজনে সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধি করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com