রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,পাবনা :
আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনায় ও আম্মান বাংলাদেশ সহযোগিতায় কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট সার্জিক্যাল ও মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৩টায় পাবনা নুরপুরে অবস্থিত কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনা ৫ আসনের সংসদ সদস্য ট্রাষ্ট্রের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার কাজী কামরুজ্জামান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেল সচিব মো: ফাহিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ,পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগাসহ ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ । আলোচনা সভা শেষে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী হস্তান্তর করা হয়।