মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

সেনবাগে দুই দোকান সিলগালা করে অর্থদন্ড করল ইউএনও

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ নোয়াখালী :
বাহির থেকে দোকানে তালা মেরে লকডাউন অমান্যকারী দুই ব্যবসায়ীকে আটক করে দোকান দুটি সিলগালা করে অর্থদন্ড করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম মজুমদার। রোববার (১ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে এ ঘটনা ঘটে। সিলগালাকৃত প্রতিষ্ঠান গুলো হলো, সেনবাগ পৌর শহরে সুমি হার্ডওয়ার ও ভাই ভাই ষ্টোর। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আবদুল্লাহ আল মামুন ও টিকলু সাহা নামের দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয় । ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাইনের ১০ম দিনে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ও মাক্স বিহনী ভাবে হাট-বাজারে ঘোরাঘুরি করার অপরাধে এসব অর্থদন্ড করা হয়। এইকদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম মজুমদার উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলায় ৬৫হাজার ৮শত টাকা অর্থদন্ড আদায় করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com