মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

অনুর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ মাগুরাকে বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল কুষ্টিয়া

Reading Time: < 1 minute

ক্রীড়া ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট ২০২২-২৩ টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়লাভ করেছে কুষ্টিয়া জেলা অনুর্ধ্ব ১৪ দল। মাগুরাকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এ জয় তুলে নেয় কুষ্টিয়া। গতকাল বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে এই খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে কুষ্টিয়া অনুর্ধ্ব ১৪ দল। জবাবে মাগুরা অনুর্ধ্ব ১৪ দল সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায়। এর ফলে কুষ্টিয়া জেলা অনুর্ধ্ব ১৪ দল ২২৭ রানের বিশাল ব্যবধানে জয় পায়।
এর আগে গত ২৫ ডিসেম্বর ঝিনাইদহ অনুর্ধ্ব ১৪ দলকে পরাজিত করে কুষ্টিয়া অনুর্ধ্ব ১৪ দল। আজ বৃহস্পতিবার একই ভেন্যুতে এই গ্রপের শেষ ম্যাচে মুখোমুখি হবে কুষ্টিয়া অনুর্ধ্ব ১৪ দল বনাম খুলনা অনুর্ধ্ব ১৪ দল। এই ম্যাচের বিজয়ী দল গ্র“প চ্যাম্পিয়ন হবে এবং সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে।
কুষ্টিয়া জেলা অনুর্ধ্ব ১৪ দলের কোচ হিসেবে সাইফ আহমেদ ও ম্যানেজার মোঃ আলী নিশান দায়িত্ব পালন করছেন।
স্কোর-
কুষ্টিয়া জেলা অনুর্ধ্ব ১৪
ব্যাট : (সনেট-৯৩, মুছা-৩৫, জিসান-৩৫, প্লাবন-৩২, জুবায়ের-২৪, কাউসার-২০) বোলিং: সিজান-৩, কাউসার-২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com