বুধবার, ২২ Jul ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

অবশেষে যুবতীকে ডেকে মামলা নিলেন চন্দ্রিমা থানার ওসি !

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

অবশেষে সেই ভুক্তভোগী যুবতীকে ডেকে মামলা নিলেন চন্দ্রিমা থানার ওসি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় যুবতীর মামলা রুজু করেন ওসি এমরান আলী। মামলা নং-৭, তাং-১৫/১১/২০২২।  মঙ্গলবার (১৫ নভেম্বর) দৈনিক বার্তা পত্রিকার প্রথম পাতায় ২ ও ৩এর কলামে ‘রাজশাহীতে মামলা করতে তিন মাস ধরে থানায় ঘুরছে যুবতী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান আলী মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী যুবতীকে মুঠো ফোনে থানায় ডেকে পাঠান। এদিন বিকাল সাড়ে ৩টায় যুবতীর মামলাটি রেকর্ড করেন। এছাড়াও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক স্থানীয় ও দৈনিক জাতীয় পত্রিকায় ভূক্তভোগীর সংবাদটি প্রকাশিত হয়।
উল্লেখ্য, (Mdtaki Hossain) নামের এক ফেসবুক আইডি থেকে তার ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ করে বিভিন্নধরনের অশ্লিল কথাবার্তা বলে। নিষেধ করলে সে যুবতীকে বলে তোমার একটা অশ্লিল ছবি দাও। আমি তোমাকে আর বিরক্ত করবো না। যুবতী তার প্রস্তাবে রাজি না হলে সে হুমকি দিয়ে বলে তোমার ছবি ইডিট করে অশ্লিল ছবির সাথে সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবো ।
এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৮/০৮/২০২২ তারিখে ওই যুবতী বাদি হয়ে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডারেয়ী নং-১২৬৮, তাং-২৮-০৮-২০২২। এরপর (Mdtaki Hossain) নামের ফেসবুক আইডি তদন্তের জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠায় থানা পুলিশ। সেখান থেকে ১৫দিনের মধ্যে ওই আইডি সঠিক বলে থানায় রিপোর্ট প্রদান করেন সাইবার ক্রাইম ইউনিট। সনাক্ত হয় অভিযুক্ত। এরপর মামলা না নিয়ে প্রায় ৩মাস ঘুরাচ্ছিলেন ওসি।
এ ব্যপারে জানতে মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেন নি ওসি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com