শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

অবৈধ দখল উচ্ছেদ ও দুষণ মুক্ত করা সহ শ্যামাসুন্দরী বাঁচাতে চারদফা দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের ঐতিহ্যবাহি শ্যামাসুন্দরীর অবৈধ দখল উচ্ছেদ করা, দূষণ বন্ধসহ চারদফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব শ্যামাসুন্দরীকে বাঁচাতে চারদফা দাবিতে এই কর্মসূচী পালন করে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারি সুপ্তের সভাপতিত্বে ও সদস্য-সচিব শিহাব প্রধানের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাকেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক জহির উদ্দিন, শিক্ষার্থী সোহেল রানা, কারমাইকলে কলেজ রিভারাইন পিপল ক্লাবের সদস্য মিরাজ আহমেদ ও মমিনুর রহমান প্রমুখ।
বক্তব্যে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, শ্যামাসুন্দরী খাল নামে পরিচিতি হলেও জেমস রেনেলের অষ্টাদশ শতকের নদীর মানচিত্র অনুয়ায়ী দেখা যায় এটি ঘাঘট নদীর পুরনো প্রবাহ। নদী বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক তার বইয়ে শ্যামাসুন্দরীকে নদী হিসেবে উল্লেখ করেছেন। এর প্রবাহবৈশিষ্ট্য অনুযায়ী এটা নদী। বর্তমানে এ নদীর প্রধান পানির উৎস ঘাঘট। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নের আলসিয়াপাড়া গ্রামে ঘাঘটের উৎসমুখ তিস্তা নদী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে শ্যামাসুন্দরী স্রোত হারিয়েছে। নদীটির স্বাস্থ্য সুরক্ষার জন্য উল্লিখিত চার দফার কোনো বিকল্প নেই। তাই অবিলম্বে শ্যামাসুন্দরী বাঁচাতে ঘাঘটের উৎসমুখ খুলে দেওয়া, শ্যামাসুন্দরী থেকে অবৈধ দখল উচ্ছেদ করা, দূষণ বন্ধ করা ও বিজ্ঞানসম্মতভাবে খনন করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com