বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আগামী অর্থবছরে রংপুর সিটিতে চালু হবে বিধবা ভাতা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলম বুলবুল বলেছেন, আগামী অর্থবছর থেকে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এলাকায় বিধবা ভাতা চালু করা হবে। তিনি বলেন, সমাজ সেবার ঋণের অর্থ সুবিধাভোগীর মাঝে ঘুর্ণায়মান ভাবে ব্যবহার হয়ে থাকে। যাতে মানুষ কর্মমূখী হয়ে স্বাবলম্বী হতে পারে। এই বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে।
শনিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাজকল্যাণ সচিব বলেন, রংপুর এখন আর মঙ্গাপীড়িত এলাকা নয়। দেশে কিছু মানুষ ছাড়া কেউ আর অভাবে নাই। প্রত্যেকের হাতে এন্ড্রয়েড মোবাইলের ব্যবহার তা প্রমাণ করে। জাহাঙ্গীর আলম আরও বলেন, সারা দেশে এখন ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। কর্মহীন বেকারদের পূর্নবাসনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে।
রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। অনুষ্ঠানে পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৪০ জন সুবিধাভোগীর মাঝে ১৬ লক্ষ ৮০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। এছাড়া আটজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com