শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আচরণবিধি ভেঙে প্রচার চালালে কঠোর ব্যবস্থা: রিটার্নিং কর্মকর্তা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর:
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন সব প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচনি প্রচারণা চালানোর অনুরোধ জানিয়ে বলেছেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। এজন্য প্রার্থী ও ভোটারসহ সবার সহযোগিতা থাকা চাই। নির্বাচনের প্রচারণায় যেন বিধি লঙ্ঘনের অভিযোগ না ওঠে, সে ব্যাপারে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের সজাগ থাকতে হবে। আচরণবিধি ভেঙে প্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সেই সঙ্গে তার প্রার্থিতাও বাতিল হতে পারে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।তিনি আরও বলেন, কোনও প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ কোনও প্রার্থীর কোনও অভিযোগ থাকলে তা প্রমাণসহ লিখিত আকারে তার কাছে জমা দিতে হবে। অন্যথায় সেই অভিযোগ গ্রহণ করা হবে না। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিনসহ ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইভিএমে ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে জানাতে ভোটারদের কাছে আমরা ব্যাপক প্রচার চালাব। মক ভোটিংয়ের ব্যবস্থা করা হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com