শনিবার, ২৫ Jul ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

আদি শিক্ষক ঐক্য যুক্ত মঞ্চের ডাকে বারো দফা দাবীতে ধর্মতলা চলোর ডাক

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
২৪ শে জানুয়ারী বুধবার, আদি শিক্ষক ঐক্য যুক্ত মঞ্চের ডাকে, সুজিত ভট্টাচার্য ও নন্দ দুলাল দাসের নেতৃত্বে, পাঁচটি সংগঠন একত্রিত হয়ে, ১২ দফা দাবী নিয়ে এক মিছিল করলেন রানী রাসমনি রোড পর্যন্ত এবং রানী রাসমনির সামনে রাস্তার উপর অনেক আগে থেকেই প্রশাসনের লোকেরা ব্যারিকেড করে দেয়, যাহাতে তারা যেতে না পারেন, তারা ওখানে দাঁড়িয়ে আন্দোলন করতে থাকেন এবং বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দাবিগুলি মেনে নিক। এবং বলেন যদি বিহার সরকার সমস্ত দাবি মেনে সুযোগ-সুবিধা দেয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার পারবেনা কেন এটাই তাদের মূল বক্তব্য। পাঁচটি সংগঠনের মধ্যে ছিল এস এস কে, এম এস কে পৌরসভা মাদ্রাসা, শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র, একাডেমিক সুপারভাইজার।
তাহারা বলেন বিহার সরকারের মত ,সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্থায়ীকরণ, শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ ১২ দফা দাবী মানতে হবে, আমরা এই নিয়ে বহুবার দাবি জানিয়েছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে কোন ভ্রুক্ষেপ করেননি।
দাবি গুলির মধ্যে ছিল, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো দিতে হবে। শিক্ষা বন্ধুদের অবসরের সময় ৬৫ বছর ফিরিয়ে দিতে হবে। প্রতিমাসে ১লা তারিখে বেতন দিতে হবে। পৌরসভার ছাত্রছাত্রীদের যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা দিতে হবে। অবিলম্বে শিক্ষা বন্ধুদের বকেয়া এরিয়ার পরিশোধ করতে হবে। সমকাজে সমবেতন দিতে হবে। শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে।
যদি সরকার এই দাবিগুলি মেনে না নেয়, আমরা আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে যাব। তাহারা জানান সরকার সমস্ত দপ্তরের বেতন বাড়িয়ে চলেছে, অথচ আমাদের কিছুই করছে না, তাই আজকের এই আন্দোলন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com