শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে প্রস্তুত রংপুরবাসী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
সারাদেশের ন্যায় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে বরণ করতে প্রস্তুত রংপুর বাসী। বরণ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা ময়লা আবর্জনা পরিস্কার, শেষে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ধৌত, রং করণসহ আলোচনা সভার সভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। তবে শোকের কারণে আলোকসজ্জা না থাকলেও শহিদদের স্মরণে থাকছে কালো পতাকা ও কালো ব্যাচ। কেন্দ্রীয় শহিদ মিনারের পাশাপাশি মাহিগঞ্জ সাতমাথা শহিদ মিনার, বঙ্গবন্ধু ম্যূরাল, মর্ডান মোড়স্থ অর্জন এলাকার ময়লা আবর্জনা পরিস্কার ধৌত ও রং করণ করা হয়। এ সব কাজে নিয়োজিত কর্মিরা মাতৃভাষা দিবসের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে। পরিস্কার পরিচ্ছন্ন কাজ শেষে মাতৃভাষা দিবসকে ঘিরে আল্পনা আকাঁ হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। অর্থাৎ সব দিক দিয়েই প্রস্তুত রংপুর বাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে। দিবসটি ঘিরে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়াও ২১ ফ্রেরুয়ারি রাতে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশন চত্বরে ২১শে ফেব্রæয়ারি সকাল ১১ টায় শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রসিকের অঞ্চল-১ এর বজ্য কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে প্রস্তুত, আমাদের যাবতীয় কাজ সম্পূর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com