বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে রংপুরে ‘পিস কিপার রান’ শান্তিরক্ষা মিশনে এগিয়ে বাংলাদেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালন করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। সোমবার (২৯ মে) সকালে জিলা স্কুল মাঠ থেকে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পিস কিপার রান’ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ অডিটরিয়াম প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাকিল আহমেদ। এরপর শান্তিরক্ষী কার্যক্রমে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির মুক্তির আন্দোলন এবং বিশ্বশান্তির স্ব-পক্ষে অবদানের জন্য তাঁকে ১৯৭৩ সালের ২৩ মে ‘জুলিও কুরি শান্তি পদক’ দেওয়া হয়। এ পদক প্রাপ্তির ৫০ বছর হওয়ায় এ বছরের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ সর্বোচ্চ সেনা সদস্য প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে যাচ্ছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ জন উর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বর্তমানে জাতিসংঘের অধীনে ১৪টি দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর ৭ হাজার ৪৩৬ জন সদস্য শান্তিরক্ষার কাজ করে যাচ্ছেন। এর মধ্যে ৫৭২ জন নারী সদস্যও রয়েছেন। মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, শান্তিরক্ষার সুমহান দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর ১৪৪ জন ও পুলিশ বাহিনীর ২৩ জন সদস্য জীবনোৎসর্গ করেছেন। সশস্ত্র বাহিনীর ২৪৭ জন ও পুলিশ বাহিনীর ১২ জন সদস্য পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যরকম গ্রহণযোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, র‌্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com