শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আবাসনের দাবিতে রংপুরে শ্রমজীবী ভূমিহীনদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

Reading Time: < 1 minute

হারুন উর রমিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুর মহানগরীতে শ্রমজীবী ভূমিহীনদের গৃহ নির্মাণসহ অসহায় দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য চাল, ডাল, তেল,আটা, চিনি দ্রব্যসমূহের আর্মি রেটে রেশন চালুর দাবি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে ভূমিহীন সংগ্রাম পরিষদের ব্যানারে নগরীর শাপলা চত্বর থেকে বিভিন্ন দাবি সম্বিলিত ফেষ্টুন, ব্যানার ও লাল পতাকার বিশাল মিছিল বের হয়। মিছিল নগরীর গ্র্যান্ড হোটেল মোড়,প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ। পরে কাচারী বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা ও জেলা বাসদ আহবায়ক আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মমিনুল ইসলাম, ভূমিহীন সংগঠক মনোয়ার হোসেন, পেয়ারী খাতুন,মুক্তা খাতুন,বোনারুল ইসলাম প্রমুখ। পরে একই দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে স্বারকলিপি দেন তারা। বক্তারা বলেন, দেশের দারিদ্র্য পীড়িত ১০টি জেলার মধ্যে রংপুর জেলা অন্যতম। এই অঞ্চলে ভারী কোন শিল্প কারখানা ও গ্রামাঞ্চলে সারাবছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটা বিরাট অংশ রিকশা, ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসা বাড়ির কাজের বুয়া, ছোট ছোট ভাসমান দোকানদারসহ নানা পেশায় নিয়োজিত। এরা কোন রকমে ঝুপড়ি পেতে, কেউ অন্যের জায়গায়, কেউ ৪-৫ জন মিলে ১টি ঘর ভাড়া দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তারা কোনভাবেই টিকে থাকতে পারছে না। তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছে না। এমন পরিস্থিতিতে রংপুরের শ্রমজীবী ভূমিহীনদেও আবাসনসহ গৃহ নির্মাণ ও অসহায় দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য চাল,ডাল, তেল,আটা, চিনি দ্রব্যসমূহের আর্মি রেটে রেশন চালুর দাবি করেন। অন্যথায় আাগমীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয়া দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com