শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ইবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

Reading Time: < 1 minute

ইরফান উল্লাহ্, ইবি, কুষ্টিয়া :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় ‘শহীদী মার্চ’ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় শহীদদের স্মরণে তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘আজকের এই দিনে সাঈদ তোমায় মনে পড়ে’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘আমাদের সংগ্রাম চলছে চলবে’, ‘মুগ্ধর রক্ত বৃথা যেতে দিবো না’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
পরে ক্যাম্পাসের মুক্ত বাংলায় এসে তারা সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, গতমাসের এই দিনে আমরা প্রচন্ড উৎকন্ঠার মধ্যে ছিলাম। সবার মাঝে একটা আতঙ্ক কাজ করছিলো। কিন্তু আমরা সবাই স্বৈরাচারের ভয় কাটিয়ে রাজপথে নেমেছিলাম। অবশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি। এখন এ নতুন বাংলাদেশে সবাই মিলে দেশের সংস্কার করতে হবে। বিভাজিত না হয়ে এক প্লাটফর্মে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দল-মত-মতাদর্শের ভিন্নতা ভুলে সোচ্চার হতে হবে। তারা আরো বলেন, এর মাঝেও কিছু দুষ্কৃতিকারী অপপ্রচারের চেষ্টা করে যাচ্ছে। এসকল মানুষদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাদের ফাদে পা দেওয়া যাবে না। দুষ্কৃতকারীদের এই দেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আমরা এই জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com