শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ইবির ধর্মতত্ব বিভাগে নতুন বিভাগ চালু করার আশ্বাস উপাচার্যের

ইবির ধর্মতত্ব বিভাগে নতুন বিভাগ চালু করার আশ্বাস উপাচার্যের

Reading Time: < 1 minute

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে নতুন বিভাগ চালু করার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মতত্ব অনুষদের শিক্ষার্থীদের সাথে নব নিযুক্ত উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় তিনি বলেন, ইসলামিক জ্ঞান এবং আধুনিক জ্ঞানের সমন্বয় করে যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ইসলামী শিক্ষা, গবেষণাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চরিত্রের দিকে এগিয়ে যাওয়া উচিত সে চরিত্রের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এসময় তিনি সকল শিক্ষক-শিক্ষার্থীর দাবি যৌক্তিক দাবি করে সুপরিকল্পিত ভাবে নতুন বিভাগ খোলার আশ্বাস দেন।
সভায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরো উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. অলি উল্যাহ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনসহ পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা ধর্মতত্ব অনুষদের অন্তভূক্ত নতুন বিভাগ খোলা, অনুষদের নাম পরিবর্তন ও সার্বিক সংস্কার, শিক্ষক নিয়োগ ও আইসিটিতে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com