মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ইবির সহকারী প্রক্টর পদে দুই নতুন মুখ

ইবির সহকারী প্রক্টর পদে দুই নতুন মুখ

Reading Time: < 1 minute

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন সহকারি প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল বারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: খাইরুল ইসলাম। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আগামী ১ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
অধ্যাপক ড. মো: আব্দুল বারী বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইন অনুযায়ী কাজ করবো। এছাড়া আগেও শিক্ষক ছিলাম এখনো শিক্ষক হিসেবেই থাকতে চাই। অধ্যাপক ড. মো: খাইরুল ইসলাম বলেন, প্রথমেই ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমি কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। দায়িত্ব পালনকালে সকল দল-মতের ছাত্রদের জন্য সমানভাবে কাজ করবো। কারো প্রতি কোনো বৈষম্য যেন না হয় সেদিকে খেয়াল রাখে শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com