বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নিখোঁজের ৭দিন পর কিশোরী কামরুন্নাহার কলির খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাবনা জেলা যুবদলের ডেঙ্গু প্রতিরোধে  ৭ দিনের কর্মসূচি ১২ নভেম্বর প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচন রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা

ইসলামপুরে নিখোঁজের ২০ঘণ্টা পর চেয়ারম্যানের ছেলের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

শরিফ মিয়া জামালপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাহতাবুল রহমান বাবু (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদের ব্রহ্মপুত্র নদী থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান , বৃহস্পতিবার দুপুরের বাবু নিজ বাড়ি থেকে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এক পর্যায়ে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে নিখোঁজ হয়।নিখোঁজের পর এলাকার অসংখ্য মানুষ উদ্ধারের জন্য নদে নেমে পড়েন।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খাইরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনার স্থলে ডুবুরী দল নিয়ে কাজে অংশগ্রহণ করি। ২০ ঘন্টা পর আজ সকালে তার মরদেহ উদ্ধার করে দাফনের জন্য তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইসলামপুর, জামালপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com