রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

News Headline :
পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়র পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপর হামলা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: ফারজানা শারমিন পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৩৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৭০ পিস ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৫২ বোতল ভারতীয় মদ এবং ৪৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার বিকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  বিজিবি জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির টহল দল চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীর এলাকায় অভিযান চালালে মাদক কারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৩৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।  একই দিন রাত পৌনে ১১টায় গোদাগাড়ী থানার নিমতলা এলাকায় আরেকটি অভিযান চালায় খরচাকা বিওপির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ করে।  এদিকে একই সময়ে দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করে চরমাজারদিয়া বিওপির নিয়মিত টহল দল। এরপর শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে চারঘাট থানার ইউসুফপুর কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।  বিজিবি জানিয়েছে, এসব অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।  সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিজিবি ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com