সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়র পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপর হামলা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: ফারজানা শারমিন

রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী  রাজশাহী :

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ বলছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চোলাইমদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান। পুলিশ জানায়, চন্দ্রিমা থানা পুলিশ ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকা থেকে শামসুল হককে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৪ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। বোয়ালিয়া থানা পুলিশ মীরের চক এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে আবিদ হোসেন ও দেবাশীষ সরকারকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা এবং নগদ ৮ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রামে অভিযান চালিয়ে মেছের খান ওরফে বাবু, সাবিরুল ইসলাম ও গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে। এ সময় সাবিরুলের কাছ থেকে ১৫ পিস এবং রব্বানীর কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি হরিজন পল্লি এলাকা থেকে অভয় কুমার সরকার ওরফে বিজয়কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এ ছাড়া আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর, তাননিন হোসেন, রাব্বি, রনি ও রকি ওরফে বিশালকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৫৭০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দের কথা জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com