রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

News Headline :
পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়র পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপর হামলা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: ফারজানা শারমিন পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২

পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ

পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে পিকনিকের নৌকা ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা। দীর্ঘ ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাটে মরদেহটি পাওয়া যায় । বিষয়টি নিশ্চিত করেন, লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শফি খান। স্থানীয়রা জানান, রবিবার সকাল ৯টার দিকে চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ১২৩ জন যাত্রী বহনকারী পিকনিকের নৌকা (ট্রলার) ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরে দুইজনকে উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিল। নিখোঁজ ছাত্রদল নেতা রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব। পিকনিকে নৌকায় থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে পদ্মা নদীতে নৌকাযোগে পিকনিকে বের হয় প্রায় শতাধিক ভ্রমণকারী। ভ্রমণ শেষে ফেরার পথে রাতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এ সময় ছাত্রদল নেতা রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন। কিছুক্ষণ পরেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ রয়ে যায় ছাত্রদল নেতা রকি। লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির খন্দকার শফিকুল ইসলাম   জানান, ঈশ্বরদীর চরকুড়লিয়া গ্রামে পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভেসে যাওয়া দেখে স্থানীয় গ্রামবাসী মুঠোফোনে আমাদের জানান। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এটি ছাত্রদল নেতার রকির মরদেহ বলে তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com