সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ পাবনায় পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো ছাত্রদল নেতার লাশ পাবনার ফরিদপুরে ভ্যানচালক হত্যা বড়াল নদী থেকে লাশ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ হত্যা মামলার তিন আসামী গ্রেফতার লুন্ঠনকৃত করা টাকা উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা পাবনা প্রেসক্লাব সম্পাদককে ফাঁসাতে সাজানো ভিডিও ওসি ডিবির প্রত্যাহার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন-স্মারকলিপি রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার’’ কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়র পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপর হামলা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এদেরকে ঐক্যবদ্ধ ভাবে দমন করতে হবে: ফারজানা শারমিন পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

রাজশাহী মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পিয়ারুল ইসলাম সুজন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে ডাশমারী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার পিয়ারুল ইসলাম সুজন, সে মতিহার থানার ডাশমারী গ্রামের মোঃ ইয়াদুল্লাহর ছেলে। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আরজুন জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে ডাশমারী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। সুজনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি এবং দণ্ডবিধি আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com