বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ইসলামপুরে রেজিস্ট্রেশন না হওয়ায় হতাশ শিক্ষার্থী, দূর্নীতিবাজ শিক্ষকে বিরুদ্ধে সহপাঠীদের মানববন্ধন

Reading Time: < 1 minute

হাসর আলী জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে স্কুলের দেনা পাওনা পরিশোধ করেও নবম শ্রেণির রেজিস্ট্রেশন না হওয়ায় শিক্ষার্থী নাঈমের এসএসসি পরীক্ষায় অংশ অনিশ্চিত।
স্কুলের অফিস সহকারী আ.জব্বার ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়নার দূর্নীতির কারণে রেজিস্ট্রেশন না হওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছে উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাঈম। নাঈমের জীবন ধ্বংসকারী স্কুলের দূর্নীতিবাজ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না ও অফিস সহকারী আব্দুল জব্বারের শাস্তি এবং শিক্ষার্থী নাঈমের পরীক্ষা নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠী ও স্বজনরা। শুক্রবার(৭জুলাই) দুপুরে থানা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের বক্তব্যে নাঈমের বাবা সামিউল হক বলেন, তার ছেলের প্রতি যে অন্যায় করা হয়েছে তার বিচার, এসএসসি পরীক্ষায় ছেলে অংশ গ্রহন নিশ্চিত এবং আর কোন শিক্ষার্থীকে যেন এমন অবস্থায় পড়তে না হয় তার নিশ্চয়তার দাবি জানান হতভাগা এই ছাত্র অভিভাবক । নাইমের সহপাঠিরা জানান, বিদ্যালয়ের সকল দেনা পাওনা পরিশোধ করেও স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালীর কারণে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন হয়নি নাঈমের। ফলে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় নাঈমের অংশ অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না ও অফিস সহকারী আব্দুল জব্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অসংখ্য দূর্নীতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়নার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন রেজিস্ট্রেশন ও ফরপুরণ বিদ্যালয় কর্তৃপক্ষের এখতিয়ার। এখানে শিক্ষা অফিসের করণীয় কিছু নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com