বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের এন্টিটেরোরিজম, কমিউনিটি ও বিট পুলিশিংকে কাজে লাগাতে হবে: ডিআইজি

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেছেন, গত ২০ বছর ধরে জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয় বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ৬টি দেশে এনিয়ে তারা কাজ করছে। সফট অ্যাপ্রোচের ভিত্তিতে দেশে তৃণমূল পর্যায় থেকে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের এন্টিটেরোরিজম ইউনিট কমিউনিটি ও বিট পুলিশিংকে কাজে লাগাতে এ উদ্যোগ গ্রহণ করেছে। তাই উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে দূর্বলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত করনীয় নিয়ে আমাদের কর্মপন্থা তৈরী করতেই এ কর্মশালার আয়োজন। অস্থিতিশীল পরিবেশ তৈরী না হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশ উন্নতির দিকে ধাবিত হবে।
গতকাল বুধবার সকালে বাংলাদেশ পুলিশের এন্টিটেরোরিজম ইউনিট এবং জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর একটি হোটেল মিলনায়তনে কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধ নিয়ে রংপুরে দিনব্যাপী কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে রংপুর রেঞ্জ ডিআইজি এসব কথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এন্টিটেরোরিজম ইউনিটের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট বাসুদেব বনিক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা। স্বাগত বক্তব্য রাখেন, এন্টিটেরোরিজম ইউনিট সিলেট কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হেমায়েতুল ইসলাম। মাল্টিমিডিয়া উপস্থাপন করেন, জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয়ের অফিসার ইনচার্জ শাহ মোঃ নাহিয়ান। কর্মশালায় বিট পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, মেট্রোপলিটন ও রংপুর রেঞ্জ পুলিশের কর্মকর্তারা এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com