বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

উজানের পাহাড়ী ঢল রংপুরের তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর ব্যুরো
উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে রংপুরের তিন উপজেলাসহ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরগুলোর কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের পাহাড়ী ঢলে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫২. ১৫ মিটার ধরা হলেও বৃহস্পতিবার সকাল ৬টায় সেখানে পানির লেভেল পরিমান করা হয়েছে ৫২ দশমিক ৩৪ মিটার।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানে ভারী বৃষ্টি হওয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আগামী ২৪ ঘন্টা ভারতের উজানে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উত্তরের নদ-নদীগুলোর পানি দ্রæত বৃদ্ধি পেতে পারে।
এতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি, কোলকোন্দ, মর্ণেয়া, নোহালী, বড়াইবাড়ি, গজঘন্টা ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ কাউনিয়া, বালাপাড়াম, গাজীরহাট, হারাগাছ, টেপামধুপুর, পীরগাছার ছাওলা, চর গাবুয়া, তাম্বুলপুরসহ বিভিন্ন এলাকায় তিস্তার নদীর তীর এলাকায় পানিবৃদ্ধি পেয়েছে। এতে মানুষজনসহ গবাদি পশু ও ফসলের আশংকা রয়েছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, তিস্তা নদীর পানি বেড়েছে তবে এখন পর্যন্ত নিম্নাঞ্চল, চর, দ্বীপ চরে বন্যা পরিস্থিতি তৈরী হয়নি। বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে।
রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, তিনি ইতিমধ্যেই বন্যা কবলিত গঙ্গাচড়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com