শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

উন্নয়নের স্বার্থে রসিক নির্বাচনে নৌকায় ভোট চাইলেন আ’লীগের মেয়র প্রার্থী ডালিয়া

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, পরিকল্পিত উন্নয়নের জন্য এবারের নির্বাচনে নগর বাসীকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। গতকাল সোমবার বাদ মাগরিব নগরীর ৯ নং ওয়ার্ডের বাহার কাছনা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
ডালিয়া বলেন, উন্নয়ন সম্ভাবনাময় রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হলে শতবছরের একটি পরিকল্পনা দরকার। অথচ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দশ বছর হলেও একটি মাস্টার প্লান করা সম্ভব হয়নি। তাই আমি নির্বাচিত হলে রংপুর সিটির পরিকল্পিত উন্নয়ন করে মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলবো।এসময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন, হারাগাছ থানা আ’লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com