বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ঋণ না পেলে দেশ রসাতলে যাবে বিষয়টি তেমন না : বাণিজ্যমন্ত্রী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, বিশ্বব্যাংক থেকে ঋণ না পেলে দেশ রসাতলে যাবে, বিষয়টি তেমন নয়। আমরা ঋণ নেওয়াসহ সার্বিক বিষয়ে চিন্তা-ভাবনা করছি। দেশের অর্থনৈতিক প্রয়োজন বোধ করলে ঋণ নেবো। শনিবার বেলা সোয়া ১১টার দিকে রংপুর নগরীর লেকভিউ বিনোদন পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে দুর্ভিক্ষ হতে পারে’। এর পাশাপাশি বলেছেন, ‘দেশে যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে’। প্রধানমন্ত্রী আমাদের এই ম্যাসেজ দেওয়ার মাধ্যমে আমাদের সতর্ক করেছেন। বিশ্বব্যাংকের ব্যাপারও তাই। আমাদের রিজার্ভ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি বিশ্বব্যাংক আমাদের সহায়তা করবে, এতে কোনো সমস্যা হবে না।তিনি আরও বলেন, আমাদের অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে তাদের দেওয়া শর্ত পরীক্ষা করে দেখছে। আমরাও চিন্তা-ভাবনা করছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে একটু দাম বেড়ে গেলে কিছু অসৎ ব্যবসায়ী সুযোগ নেয়। সেটা আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, বিদেশে পোশাক রফতানিতে এই মুহূর্তে নিম্নমুখী প্রবণতা আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির ওপর চাপ পড়েছে। এ জন্য পোশাক রফতানি কমেছে। তবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বড় ধরনের অর্ডার আমরা পাবো, ফলে এই ক্ষতি পুষিয়ে যাবে।এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌছান। পরেদুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। এ সময় রংপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com