বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

এইচএসসি পরীক্ষার তারিখ পেছানো ও ৫০ নম্বরের নেওয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানো এবং ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্র্থীরা চারটি ৫০ নম্বরে পরীক্ষা, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দেয়ার দাবি জানান।সমাবেশে বক্তব্য রাখেন- কেরানীহাট কলেজের শিক্ষার্থী মো: মাহিন, রংপুর সরকারি কলেজের বাপ্পী, সাকিব, সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থী ইতি আখতার, সিটি কলেজের নাজমুল, শোভন, রংপুর মডেল কলেজের শিক্ষার্থী শাকিল, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের মাইশা, সোহেল, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাঈম প্রমুখ। এ সময় সোমবার ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের আটক, হয়রানি এবং পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, যেখানে ২০২২ ব্যাচের পরীক্ষার্থীরা ২৫ মাস সময় পেয়েছে, সেখানে আমরা পেয়েছি মাত্র ১৫ মাস। আমরা সিলেবাস সম্পন্ন করতে পারিনি। এত অল্প সময়ে পরীক্ষা দিলে বেশিরভাগ শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে পারবে না। ২০২২ ব্যাচ অনেক সুযোগ-সুবিধা পেয়েছে। কিন্তু আমাদেরকে তেমন কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এ সময় ‘২০২২ সালের ব্যাচকে গলায় মালা, ২০২৩ ব্যাচকে কেন অবহেলা’ বলেও ¯েøাগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।পরীক্ষার্থীদের দাবি, আইসিটি পরীক্ষা বাতিল করা উচিত। কারণ প্রত্যাশানুযায়ী প্রস্তুতি না নিতে পারায় বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অনেক শিক্ষার্থী অসুস্থ। এ পরিস্থিতিতে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়াসহ পূর্ণমান ৫০ করার জন্য তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি দাবি জানান।এদিকে সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় অভিমুখে রওনা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ২০ মিনিটেরও বেশি সময় ধরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বাকবিতÐা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরী প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com