বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

এখনো ধরে রেখেছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা ধুনট চৌকিবাড়ীর যুবসমাজ

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
ধুনট (বগুড়া) উপজেলার চৌকিবাড়ী পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। প্রতিযোগীতা শুরুর আগে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রতিটি গ্রামেই শোভা যাচ্ছে। বাঙালির কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতে একের পর এক রূপরেখা ছড়িয়ে দিচ্ছেন সকলের মাঝে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কারনেই সারাদেশের ন্যায় ধুনট-শেরপুর উপজেলার প্রত্যন্ত এলাকাতেও উন্নয়ন হয়েছে।
চৌকিবাড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নাইম বাবু সরকারের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নাজমুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, আয়োজক কমিটির উপদেষ্টা শিল্পপতি আলহাজ্ব সোহরাব আলী সরকার, চৌকিবাড়ি ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, এলাঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, আয়োজক কমিটির সদস্য ও ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, বিশিষ্ট ব্যবসায়ী রিজভি সরকার,সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক ফজলে রাব্বি শুভ, রবিউল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com