মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

এসএসসিতে এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে রাজশাহীর মেয়েরা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে মেয়েরা। পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে বরাবরের মত এবারো গিয়ে রয়েছে তারা।রাজশাহী বোর্ডে এবার পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার বেড়েছে ২ দশমিক ১ শতাংশ।পাসের হাম সামন্য বাড়লেও প্রায় অর্ধেকে নেমেছে এসেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এ বছর রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ৪২ হাজার ৫১৭ জন।শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ফলাফল ঘোষনার পর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, আর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এবারও ভালো ফলাফল করেছে মেয়েরা। এবার ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। যেখানে ছাত্রীদের পাসের হার ৯০ দশমিক ০৮ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ২৬ হাজার ৮৭৭ শিক্ষার্থী মধ্যে ১৪ হাজার ৭১৩ জন ছাত্রী ও ১২ হাজার ১৬৪ জন ছাত্র।আরিফুল ইসলাম আরও জানান, রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এ বছর ২ লাখ ৬ হাজার ৩৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। এ বছর শূন্য পাসের স্কুলের সংখ্যা মাত্র একটি। আর শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা ১৭৮।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com