বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

এসএসসিতে ডোমারে জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারীঃ
আজ প্রকাশিত হয়েছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন নীলফামারীর ডোমার উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।শুক্রবার (২৮শে জুলাই) সকাল ১০টায় অনলাইনে প্রকাশ করা হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় ডোমার উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ হাজার ৫২৬ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলায় গড় পাসের হার ৬৬ দশমিক ৪৭ শতাংশ।শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল অনুযায়ী, উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। এবার ৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এখানে গড় পাসের হার ৯৫ দশমিক ৬৫ শতাংশ।উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন, খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের ২৫ জন, সোনারায় উচ্চ বিদ্যালয়ের ২২ জন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৭ জন, আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ১৪ জন, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ জন, মটুকপুর স্কুল এন্ড কলেজের ৯ জন, আমবাড়ী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৮ জন, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ৭ জন, হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের ৬ জন, বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।এছাড়া পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়, গোমনাতী উচ্চ বিদ্যালয়, চান্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন করে, বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজ থেকে ২ জন করে এবং ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডোমার বালিকা বিদ্যা নিকেতন, বড়গাছা উচ্চ বিদ্যালয় ও শালমারা বিএন উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com