শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

ঐক্যবদ্ধ সাংবাদিক তৈরির কারিগর ছিলেন রুহুল আমিন গাজী

ঐক্যবদ্ধ সাংবাদিক তৈরির কারিগর ছিলেন রুহুল আমিন গাজী

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর:
ঐক্যবদ্ধ সাংবাদিক তৈরির কারিগর ছিলেন রুহুল আমিন গাজী। তিনি ছিলেন সৎ নির্ভীক ও সাহসী সাংবাদিকতার প্রতীক। সাংবাদিকতা জীবনে তিনি কোন অপশক্তির কাছে মাথা নত করেনি। সাহসী সাংবাদিকতা চর্চায় তার অবস্থান ধরে রাখায় সাংবাদিকদের কাছে আদর্শ ছিলেন তিনি।
মঙ্গলবার রাতে রংপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণে শোকসভায় সাংবাদিকেরা এসব কথা বলেন। তার স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাংবাদিকেরা।
এ সময় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক বলেন,বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজী জাতিকে বহু সেবা দিয়েছেন। তিনি সংবাদকর্মীদের অধিকার আদায়ের জন্য জন্য কাজ করেছেন এবং এখনও করছেন। তিনি যোগ্যতার সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তার কোন বিকল্প ছিলনা। ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরোধিতা করে কারাবরণ করতে হয়েছে বরেণ্য এই সাংবাদিককে।তবুও তিনি অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হননি।
আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, রুহুল আমিন গাজী মানুষ হিসেবে সজ্জন ছিলেন। এবং আপাদমস্তক একজন সাংবাদিক হিসেবে সবসময় সত্যের পক্ষে কথা বলার সাহস যুগিয়েছেন তিনি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন আমরা তা লালন করি। গাজী ভাইয়ের আদর্শ ও তার দেখানো পথে সাংবাদিকদের চলার আহ্বান জানান তিনি।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক। সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আরপিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, কোষাধক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, প্রচার সম্পাদক রেজওয়ান রনি, সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান চান, পাঠাগার ও প্রকাশনা সম্পদক সাহানুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল ইসলাম চুন্নু হুমায়ুন কবির মানিক, সদস্য মেজবাহুল হিমেল। এসময় আরও বক্তব্য রাখেন কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম, সিএনবির চেয়ারম্যান মিঞা মোহাম্মদ সুজন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য আব্দুল রহমান রাসেল প্রমুখ। শোক সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের দ্রুত মুক্তি এবং নিহত ও আহত সাংবাদিকদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান সাংবাদিক নেতারা। এছাড়াও সাগর রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com