রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

কাউনিয়ায় ধর্ষিতার বিরুদ্ধে ধর্ষকের মামলার অভিযোগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলায় ধর্ষিতার বিরুদ্ধে প্রভাবশালী ধর্ষকের মামলা দায়ের করার ঘটনা ঘটেছে। শুধু মামলা করে ক্ষ্যান্ত হয়নি ধর্ষক জেল হাজত থেকে বের হয়ে ধর্ষিতার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এতে আতংকে দিন কাটাচ্ছে ধর্ষিতার পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। ঘটনাটি আদালতের নিদের্শে পিবিআইকে তদন্তের ভার দেয়া হয়েছে।মামলা সূত্রে জানা যায়, রংপুরের কাউনিয়া উপজেলার বল্লভবিষু গ্রামের চাচা শ্বশুর ফারুক মিয়ার পাশ্ববর্তী অন্য গ্রামে ভূট্টা ক্ষেতের পাতা নেওয়ার জন্য ডাকে ভাতিজা মজিদুলের স্ত্রীকে। নির্জনতার সুযোগে ফারুক মিয়া ভাতিজা বউকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ভাতিজা বউ বাদি হয়ে কাউনিয়া থানায় গত ৯ মে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করলে ধর্ষক ফারুক মিয়াকে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। পরবীতে ধর্ষকের অভিযুক্ত ফারুক মিয়া কাউনিয়া ম্যাজিষ্ট্রট আদালতে একটি সিআর মিছ পিটিশন দায়ের করেন। যাহার নং ১৫৩/২৩। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। অধিক তদন্তে জন্য পিবিআই মামলাটির তদন্ত কাজ শুরু করেন। এদিকে এই সুযোগে ধর্ষক ফারুক মিয়া ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে।সরেজমিনে সালাম মিয়াসহ কয়েকজন এলাকাবাস বলেন, একজন মানুষের বিরুদ্ধে এত বড় মিথ্যা ধর্ষনের অভিযোগ আনবে না। ঘটনার দিন ফারুক মিয়াকে পুলিশ ধরে নিয়ে গেল। আবার একই সময়ে দেখিয়ে ফারুক মিয়া ৫ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই মামলা দিয়েছে শুনেছি। এখন সত্য মিথ্যা আল্লাহ জানেন।এ ঘটনায় ধর্ষতির স্বামী মজিদুল ইসলাম বলেন, আমার স্ত্রীর মামলার চার্জসিট দিয়েছে পুলিশ। ফারুক মিয়া আমার স্ত্রীসহ ১০ জনকে আসামী করে হয়রানী করার জন্য একটি মিথ্যা মামলা দিয়েছেন। আবার আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।এ ঘটনায় ফারুক মিয়া বলেন, মজিদুল আমার ভাতিজা তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। কিন্তু বেশ কিছুদিন হলো জমির টাকা নিয়ে বিরোধ চলছে।এব্যাপারে কাউনিয়া থানা পুলিশের ওসি মোন্তাছের বিল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com