বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কাউনিয়ায় যাত্রীবাহী বাসে মিলল ২৬ কেজি গাঁজা ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলার আনাস এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরহাদুল ইসলামকে আটক করেছে পুলিশ। বিশেষ কায়দায় বস্তার ভিতর মোড়ানো ছিল উদ্ধার করা গাঁজা। আটককৃত লালমনিরহাটের কালিগঞ্জ থানার গুটিরগোর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাউনিয়া উপজেলার বিজলের ঘুন্টি নামক এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনাস এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালায় কাউনিয়া থানা পুলিশ। তল্লাশির সময় বিশেষভাবে মোড়ানো বস্তার ভিতর লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ফরহাদুল ইসলামকে (৩০) আটক করা হয়।
ওসি আরোও জানান, আটক ফরহাদুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com