বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

কালীগঞ্জে সাবেক উপজেলা শিক্ষা অফিসার সহ ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আদেশ

Reading Time: < 1 minute

সোহাগ আলী,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের টিও বহুল আলোচিত অনিয়ম, দুর্নীতির মূলহোতা সেলিনা আক্তার বানুসহ এক কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের অফিস আদেশ হয়েছে। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুস সালাম ১৬ জুলাই স্বাক্ষরিত অফিস আদেশ ৩৮.০১.৪১০০.০০০.২৭.০০৫.২১-১৪৭৯ নং স্মারকে আগামী ২৫ জুলাই তাদের বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত হবে বলে জানা যায়। উক্ত আদেশপত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিস্ট্যান্ট ডিভাইস বিতরণের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে আগামী ২৫ জুলাই কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বেলা ১১ টায় তদন্ত কার্যক্রম হওয়ার কথা থাকলেও অনিবার্য কারন বশত হয়নি।পরে তদন্ত হলে গনমাধ্যমকে জানানো হবে। যাদের বিরুদ্ধে তদন্ত হবে তারা হলেন, সেলিনা আক্তার বানু সাবেক উপজেলা শিক্ষা অফিসার কালীগঞ্জ, ঝিনাইদহ (বর্তমান কর্মস্থল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা), মনোয়ার হোসেন রঞ্জু, সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার কালীগঞ্জ ঝিনাইদহ (বর্তমান কর্মস্থল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা) এবং মোহাম্মদ মেহেদী সোহরাব হোসাইন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, উপজেলা শিক্ষা অফিস কালীগঞ্জ ঝিনাইদহ।এই তদন্তের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন এমনটাই আশা করেন সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com