মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

কুড়িগ্রামে তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Reading Time: < 1 minute

পাভেল মিয়া, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিক স্কুল খুলে যাবে। জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, প্রাথমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ ডিগ্রি তাপমাত্রা হলে আবারও স্কুল খুলে দেওয়া হবে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com