বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, রংপুর:
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৮.১১.২০২৪ ইং তারিখে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার কলেজ রোডে অবস্থিত মেসার্স সাহা ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানে ডিজেল ডিসপেনসিং ইউনিটে সীলমোহর অবিকৃত না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- জরিমানা আদায় করা হয়। এছাড়া উলিপুর রোডে অবস্থিত মেসার্স প্রিয়ম ফিলিং স্টেশনের সকল ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া যায় এবং সীলমোহর অবিকৃত পাওয়া যায়। এছাড়াও উপজেলার গোরস্থান সংলগ্ন ফলের দোকানে ওজন যন্ত্রসমূহ যাচাই করে সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব মোঃ বদরুজ্জামান রিশাদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ নাসির উদ্দিন।

আপনার বিশ্বস্ত,
স্বাক্ষরিত-(মুবিন-উল-ইসলাম),উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com