শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

কুমিল্লায় সাংবাদিকের জীবন বিপন্নতায় বিএমএসএফ’র উদ্বেগ

Reading Time: < 1 minute

সারাবাংলা ডেক্স:
মাদক সন্ত্রাসীদের হটিয়ে সাংবাদিকদের বিপন্ন জীবন রক্ষার দাবি জানিয়েছেন বিএমএসএফ নেতৃবৃন্দ। তারা বলেছেন, সীমান্ত মাফিয়াদের গুলিতে সাংবাদিক নাঈম সরকার নিহত হওয়ার পরও কুমিল্লায় আরো দুই ডজন সাংবাদিক এখন চরম ঝুঁকিতে রয়েছেন। মাদক দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের কবর জিয়ারত শেষে বিএমএসএফ এর কেন্দ্রীয় নেতারা এ উদ্বেগ প্রকাশ করেছেন।
মাদকের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ এবং পেশাগত দয়িত্ব পালনকালে সীমান্ত মাদক কারবারিদের গুলিতে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লার ডাক পত্রিকার ব্রাহ্মণপাড়া-বুড়িচং প্রতিনিধি মোঃ মহিউদ্দিন সরকার নাঈমের গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মশলাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে মহিউদ্দিনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পরিবারের সদস্যরা। ২০ এপ্রিল বুধবার ইফতারের পূর্ব মুহুর্তে নিহত মহিউদ্দিনের কবরের সামনে দাড়িয়ে কবর জিয়ারত ও দোয়া করা হয়।
কবর জিয়ারত শেষে বিএমএসএফ পরিবারের সদস্যরা তার স্বজনদের সাথে দেখা করে সমবেদনা জানান এ সময় মুঠোফোনে বিএমএসএফ এর কেন্দ্রীয়
সাধারণ সম্পাদক জসিম মাহমুদ মুঠোফোনে নিহত সাংবাদিক এর পরিবার কে সব ধরনের সহায়তার
আশ্বাস প্রদান করে।
এ সময় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার সাইদুর রহমান রিমন, সহ-সভাপতি ও দৈনিক সরেজমিন বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ আরেফিন, সাংগঠনিক সম্পাদক ও সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকার, তথ্য, প্রযুক্তি/আইটি সম্পাদক ও ভোরের জানালা ডট কম এর সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৩এপ্রিল, বুধবার রাত সাড়ে আটটার দিকে বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকা সংলগ্ন হায়দ্রাবাদনগর গ্রামে মাদক কারবারিদের গুলিতে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম।
এ ঘটনায় সীমান্ত মাদক কারবারি রাজুকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়েরের পর প্রথমে ৪জনকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলার প্রধান আসামি রাজু যার্বের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com