শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

কুষ্টিয়ায় অক্সিজেনের অভাবে কাউকে মরতে দেবোনা —মাহবুবউল আলম হানিফ এমপি

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া:
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে করোনা সংকটে-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের সভাকক্ষে আজ বেলা ১১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, অক্সিজেনের অভাবে কোন রুগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে। সেদিকে তৎপর থাকতে হবে। মাহবুবউল আলম হানিফ এমপি আরও বলেন, শতভাগ স্বাস্থবিধি মানতে হবে। জীবিকার চেয়ে জীবনের মুল্য অনেক বেশী এই বোধ সাধারন মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পু্লিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএ’র সভাপতি ডাঃ এস এম মুস্তানজিদ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com