সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :

দীর্ঘ আট বছর পর কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সাতটি পদে নেতাদের নাম প্রকাশ করা হয়েছে। রবিবার ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন করেন। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত তথ্যে জানা যায়, কুষ্টিয়া জেলা যুবদলের নবাগত কমিটিতে সভাপতি হিসেবে ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক হিসেবে জিল্লুর রহমান জনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোস্তাফিজুর রহমান সুমনকে সিনিয়র সহ-সভাপতি এবং জাকারিয়া মিলনকে সহ-সভাপতি করা হয়েছে। রাশিদুল ইসলাম রাশেদকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, জব্বার মিলনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোজাক্কির রহমান রাব্বিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কমিটি ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে কর্মীরা জড়ো হয়ে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। পরে নবাগত সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি ও সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি’র নেতৃত্বে কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটারফ্লাই মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com