মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে চান ইবি শিক্ষার্থী খায়ের

ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে চান ইবি শিক্ষার্থী খায়ের

Reading Time: < 1 minute

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু খায়েরের মা মোছাঃ সুফিয়া খাতুন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসা বাবদ যে অর্থ প্রয়োজন তা বহনের সামর্থ্য নেই পরিবারের। সকলের সহযোগীতায় মায়ের জীবন বাঁচাতে চান খায়ের।
আবু খায়ের জানান, গত ৭ মাস ধরে তার মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তার মা ঢাকার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে রেডিয়েশন, কেমোথেরাপি প্রয়োগ এবং পার্শ্বপ্রতিক্রিয়া রোধ ও নিয়মিত ওষুধ গ্রহণের জন্য প্রায় পাঁচ লক্ষাধিক অর্থের প্রয়োজন। এর আগে অপারেশন বাবদ প্রায় দেড় লক্ষ টাকা গুনতে হয়েছে।
এসময় তিনি আরও জানান তার বাবা একজন দরিদ্র কৃষক। পরিবারের ভরণপোষণের পাশাপাশি তার বাবার পক্ষে এখন আর মায়ের চিকিৎসা বহন করা সম্ভব হচ্ছে না। এদিকে সঠিকসময়ে থেরাপি দেওয়া হলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মায়ের। তবে আর্থিক সংকটে আটকে আছে তার মায়ের চিকিৎসা। এসময় তিনি তার মায়ের জীবন বাঁচানোর জন্য সকলকে পাশে দাঁড়ানোর অনুরোধ জানান ৷ এসময় আবু খায়েরের সহপাঠী ফাহাদ বলেন, আমরা সকলেই যদি অল্প অল্প করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তাহলে অবশ্যই সম্ভব। সকলের নিকট সবিনয়ে অনুরোধ, একজন মাকে বাঁচাতে এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর মাধ্যম:
আবু খায়ের : ০১৭১৯৬৫৬৩৬৫ (বিকাশ /নগদ)
Agrani Bank, Name: Abu Khair, A/C No: 0200018498577, Branch: Islamic University, Kushtia

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com