মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

খাগড়াছড়িতে সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি: 
খাগড়াছড়িতে তিন দিনব্যাপি সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা’২৩ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি)’র ব্যবস্থাপনায় চূড়ান্ত  খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০ মে) সকালে খাগড়াছড়ি জেলা শহরের ইনডোর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত  হয়। প্রতিযোগীতায় খাগড়াছড়ি সেক্টর এর অধীনে ৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ‘খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে এবং সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়’ এই মুল মন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
প্রতিযোগীতায় খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ ০৫টি ব্যাটালিয়ন থেকে ৮২ জন খেলোয়াড় ৯টি ওজন শ্রেনীতে অংশগ্রহণ করে চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করেন। চুড়ান্ত প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়।  বাবুছড়া ব্যাটালিয়ন(৭ বিজিবি) ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ১টি তাম্র পদক পেয়ে রানার্স আপ গৌরব অর্জন করেন। এছাড়াও রিয়েল শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত হন বাবুছড়া ব্যাটালিয়ন(০৭ বিজিবি) এর সিপাহী মইনুর রহমান, শ্রেষ্ঠ নবীন খেলোয়ার হিসেবে নির্বাচিত হন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সিপাহী মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, ৩বিজির অধিনায়ক,৭বিজিবি অধিনায়ক, ২৭বিজিবি অধিনায়ক, ৩২বিজিবি অধিনায়ক, ৫৪বিজিবি অধিনায়ক, ৩২ বিজিবি অধিনায়কসহ অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com