মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

খাগড়াছড়ির শহীদ বেদিতে হাবিপ্রবি রসায়ন বিভাগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খাগড়াছড়ির শহীদ বেদিতে হাবিপ্রবি রসায়ন বিভাগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর :
মহান বিজয় দিবস উপলক্ষে সুদূর পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি (পুষ্পস্তবক) অর্পণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের একাংশ।
সোমবার(১৬ ডিসেম্বর) দুপুরে রসায়ন বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থীদের ১৫ দিনের কান্ট্রি ট্যুরের অংশ হিসেবে প্রথম দিনে খাগড়াছড়ি ভ্রমণের ফাঁকে তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. উত্তম কুমার সরকার সহ বিভাগটির শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ। এসময় শিক্ষকবৃন্দেরা বলেন, “বাংলাদেশকে আমরা হৃদয়ে লালন করি। ৩০ লক্ষ শহীদের রক্ত আর দুই লক্ষ মা বোনের ইজ্জত ভুলবার নয়। তাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যেখানেই থাকিনা কেনো, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমাদের কোনো কমতি থাকবেনা।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com