শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

খাগড়াছড়ি পাজেপ ভবনের নির্মাণাধীন ছাদ ধসে নিহত ২ আহত ৮

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নির্মাণাধীন ছাদ ধসে পড়ে নির্মাণ শ্রমিক সাজ্জাদহ ২জন নিহত ও ৮জন আহত হয়েছে।
শনিবার(০৮ অক্টোবর) বিকেল ৪টায় জেলা পরিষদ প্রাঙ্গণে ছাদের ঢালাই চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছাদের নিচে আটকা পড়েন আরও কয়েকজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। নিহত সাজ্জাদ শহরের কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে। সে শ্রমিকের কাজ করে পড়াশোনার খরচ যোগাতো বলে জানা গেছে। অপর নিহতের নাম জানা যায়নি। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। জানা যায়, সম্প্রসারিত ভবনের সামনের অংশের ভবনের ছাদ ঢালাইয়ে ১৬জন শ্রমিক কাজ করছিলেন। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহত ২শ্রমিকের মরদেহ সদর হাসাপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকী সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যস্থা নেয়া হবে। নিহত ও আহতদের পরিবারের পাশে সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com