মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় আহম্মদ উদ্দিন স্কুল ও কলেজের বার্ষিক প্রতিযোগিতা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:
গাইবান্ধায় আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের তিনদিন ব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড ও গভর্নিং বডির সভাপতি শাহ্জাদা আনোয়ারুল কাদির। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. আহসান হাবিব, মো. মশিউর রহমান সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহবায়ক রফিকা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক আন্জু আখতার চৌধুরী। বার্ষিক এ প্রতিযোগিতার উদ্বোধন করে প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড ও গভর্নিং বডির সভাপতি শাহ্জাদা আনোয়ারুল কাদির বলেন, “সাহিত্য ও সংস্কৃতি জাতির আত্মিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এজন্যই প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে এ অঞ্চলের আলোকিত এ প্রতিষ্ঠানটি। তিনি বলেন, একটি মফস্বল শহরে ধারাবাহিকতার এ অনন্য নজির নিঃসন্দেহে প্রশংসনীয়। এটা সম্ভব হয়েছে শিক্ষার্থীদের ঐকান্তিক আগ্রহ ও শিক্ষকবৃন্দের নিখাঁদ আন্তরিকতায়। কোমলমতি শিক্ষার্থীদের বিকাশে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।” সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল কাদের বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত জরুরি। শারীরিক বিকাশের সঙ্গে মনের পুষ্টি যোগাতে পারে শিল্প-সাহিত্য। এসব যেমন আনন্দ দেয় তেমনি ঐক্যের বার্তাও দেয়। শিক্ষার্থীদের মননশীলতা ও আলোকিত যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এ প্রতিযোগিতার আয়োজন বলেও যোগ করেন তিনি।
বার্ষিক এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নাচ, গান, আবৃত্তি, ক্বেরাত, হাম্দ নাত, রাইমস্, গল্প, উপস্থিত বক্তৃতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তিনদিব্যাপী এ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আগামী ২৪ জানুয়ারি প্রতিষ্ঠানের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com