বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

গাইবান্ধায় স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য ক্রীড়া র‌্যালি ও সমাবেশ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে জেলা, বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, জেলা, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরামের যৌথ আয়োজনে বুধবার গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শহরে বর্ণাঢ্য ক্রীড়া র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। দেশের ৬৪ জেলায় একযোগে এই র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ স¤পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য রেজাউন্নবী রাজু, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বেনজীর আহমেদ, মাসুদুল হক মাসুদ, রমজান আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান জুয়েল, সদস্য বাপি দাস, খান মোঃ সাঈদ হোসেন জসীম প্রমুখ। র‌্যালিতে তিন শতাধিক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com