মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় ১৪ জন খেলোয়াড়ের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক বিতরন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা উপ-পরিচালক মো. খোরশেদ আলম, পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্লাব ও সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময়ে খেলাধূলার উন্নয়নে কাজ করার ফলে শিশু ও কিশোররা খেলাধূলায় সফলতা অর্জন করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতি বছর ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন।
অনুষ্ঠানে গাইবান্ধায় খেলাধূলায় অবদান রাখার জন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ক্রীড়া শিক্ষা বৃত্তি হিসেবে ১৪ জন খেলোয়াড়ের মাঝে অনুদান হিসেবে ২ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com