মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোবিন্দগঞ্জে জঙ্গল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শেষ সীমানা বাধের পাশে একটি জঙ্গল থেকে ছাব্বির মিয়া (১১) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শংকর গঞ্জ বাজার সংলগ্ন আলাই নদীর বাঁধের একটি জঙ্গল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। ছাব্বির মিয়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর (পশ্চিমপাড়া) গ্রামের আনিছুর রহমান খুরুর ছেলে ও রাঘবপুর এতিম খানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী। স্বজনরা জানায়, রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে হঠাৎ করে ছাব্বির মিয়া নিখোঁজ হয়। এরপর তার সন্ধান চেয়ে মাইকে প্রচার করা হয়। এরই একপর্যায়ে ওই স্থানে ছাব্বিরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখে পায়। এসময় একটি বস্তা ও জ্যাকেট পড়েছিল।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন,খবর পেয়ে ছাব্বির হোসেন নামের কিশোরের মরদেহ উদ্ধার করেছে। উল্লেখ্য যে ঘটনাস্থল সাঘাটা ও গোবিন্দগঞ্জ দুই উপজেলার মাঝামাঝি হওয়ায় এ নিয়ে কিছুটা বিভ্রান্তি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com