বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

News Headline :
বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন।
​পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের মো. রুবেল হোসেনের ১১ মাসের শিশু নাফিজকে ঘরে ঘুমন্ত রেখে রান্নার কাজে যান মা নিপা খাতুন। দুপুর ১২টার দিকে ঘরে সন্তানকে না পেয়ে পরিবার শুরু করে কান্নাকাটি ও খোঁজাখুঁজি।​পরে রুবেলের প্রতিবন্ধী ভাতিজি শিরিন খাতুন জানান, সকাল ১১টার দিকে কেক কিনে দেওয়ার কথা বলে বোরকা পরিহিতা এক নারী শিশু নাফিজকে নিয়ে হাজারবিঘি চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনের পাকা রাস্তায় পৌঁছালে জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।​পুলিশের সফল অভিযান ও গ্রেফতার
​এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা এবং শিবগঞ্জ থানার ওসির তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযানে নামেন।
​প্রথম গ্রেফতার: গত ২২ সেপ্টেম্বর মামলার প্রধান অভিযুক্ত সুজিআরা বেগমকে (৩৫) আটক করা হয়।
​দ্বিতীয় গ্রেফতার ও উদ্ধার: সুজিআরা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শিবতলা এলাকার ইব্রাহিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের হেফাজত থেকে শিশু নাফিজকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ​
​মোসা. সুজিআরা বেগম (৩৫), স্বামী: মো. আবুল কাশেম, গ্রাম: হাজারবিঘি, শিবগঞ্জ।  ​মো. মানিকুজ্জামান (৩২), পিতা: মো. রফিকুল ইসলাম, গ্রাম: হাজারবিঘি, শিবগঞ্জ। ​পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com